শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বৃষ্টি ও লোডশেডিংয়ে ম্লান শারদীয় দুর্গোৎসব!

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৪৩ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিশ্বব্যাপী  করোনা মহামারীর কারণে দুই বছর ঝাঁকজমকভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারে নি সনাতন ধর্মাবলম্বীরা। তাই এই বছর তাদের প্রত্যাশা ছিল যার জাঁকজমকপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করবে। কিন্তু বৃষ্টি ও লোডশেডিং এর কারণে তাদের “আশা” হতাশায় পরিণত হয়েছে। জানা যায়, ২০১৯ সালে সর্বশেষ জাঁকজমক পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছিল। কিন্তু ২০২০ এবং ২০২১ সালে করোনা মহামারীর কারণে শারদীয় দুর্গোৎসব জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারে নি সনাতন ধর্মাবলম্বীরা। 

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের উপাসনালয় ,ঢাকা বিশ্ববিদ্যালয় শিববাড়ি পূজামন্ডপ এবং রমনা কালী মন্দির পরিদর্শন করে দেখা গেছে, সকালে বৃষ্টির কারণে সনাতন ধর্মাবলম্বীরা প্রাণ খুলে “অঞ্জলি ”  নিবেদন করতে পারে নি। সর্বশেষ আজ ৪ অক্টোবর (২০২২) মঙ্গলবার দুপুর থেকে সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় তথা লোডশেডিং হওয়ার কারণে অনেক পুণ্যার্থী  এবং দর্শনার্থীরা পূজা মন্ডপে আসতে পারে নাই। যদিও পূজা মণ্ডপে  পর্যাপ্ত আলোকসজ্জা করা হয়েছিল।

সনাতন ধর্মাবলম্বী লোকজনের সাথে কথা বলে জানা যায় , প্রতিটি পূজা মন্ডপে বকশিশ তথা অনুদান গ্রহণের জন্য কয়েক জন স্বেচ্ছাসেবী নিয়ে একটি টেবিল থাকে। এতে সনাতন ধর্মাবলম্বী লোকজনের পাশাপাশি বিভিন্ন ধর্মের লোকজন স্বেচ্ছায় পূজামন্ডপ দেখে  খুশি হয়ে “বকশিশ”  দিয়ে থাকেন। কিন্তু এ বছর সকালে বৃষ্টি হওয়ার কারণে অনেক পুণ্যার্থী এবং দর্শনার্থীরা পূজামন্ডপে আসে নি।  সর্বশেষ  বিজয়া নবমীর দিন আজ ৪ অক্টোবর সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় হওয়ার কারণে অনেক পুণ্যার্থী এবং দর্শনার্থীরা পূজামন্ডপে আসেন নাই। ফলে অনুদানের বাক্স খালি থেকে যায়।

সনাতনী ধর্মাবলম্বী লোকজনের বড় এই উৎসবে বিভিন্ন ভাসমান দোকান এবং নাগরদোলা স্থাপন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে। কিন্তু কয়েক দিন ধরে এইসব দোকান এবং নাগরদোলা স্থল পরিদর্শন করে দেখা গেছে বৃষ্টির কারণে মাঠ পিচ্ছিল হয়ে গেছে। মাথায় হাত দিয়ে বসে আছে নগরদোলা এবং ভাসমান দোকানদার গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ভাসমান মিষ্টান্ন দোকানদার মোঃ জাহাঙ্গীর বলেন, বৃষ্টির কারণে এ বছর বেচাকেনা কম। গত দুই বছর দোকান বসে নেই। আশা করেছিলাম এই বছর ধার দিও দুর্গোৎসবের ভালো বেচাকেনা হবে। কিন্তু আজকে বিদ্যুৎ বিপর্যয় তথা লোডশেডিং এর কারণে দর্শনার্থী এবং পুণ্যার্থীরা তেমন আসে নাই।ফলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit