শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শরীয়তপুরে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শামীম এর উপর সন্ত্রাসী হামলা

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৬৮ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আব্দুল আউয়াল শামীম। তিনি সারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসে সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিসে বসেছিলেন। সেখানে জুলহাস মাদবরের নেতৃত্বে সন্ত্রাসীরা এই হামলা চালায়। হামলাকারীরা উপজেলা পরিষদ অফিসসহ দুইটি গাড়ি ভাংচুর করেছে। হামলায় অন্তত ৭ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা সন্ধ্যায় উপজেলা পরিষদ ভবনের চেয়ারম্যানের কক্ষে বসেছিলেন। হঠাৎ করে একদল সন্ত্রাসী বাহিনী এসে প্রথমে দুটি গাড়ি ভাংচুর করে। পরে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় উঠে উপজেলা চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে। সেখানে থাকা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদসহ ৭ জন আহত হয়।

সন্ত্রাসী হামলায় শিকার কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম বলেন, সোমবার দুপুওে গোসাইরহাট উপজেলার পূজামন্ডপ পরিদর্শন করি। পরে ডামুড্যায় ফিরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে নেতাকর্মীদের সাথে বসেছিলাম। সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী এসে হঠাৎ আমাদের উপর হামলা করে। হামলায় আমিসহ ৭ জন আহত হই। পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমাদের বহনকারী দুইটি গাড়িও ভাংচুর করে সন্ত্রাসীরা।হামলায় আহত উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, মনির মাঝি, শেখ রাসেল স্মৃতি সংসদের জেলা কমিটির সভাপতি সজল সিকদার বলেন, সন্ত্রাসীরা হঠাৎ করে হামলা চালায়। অফিস কক্ষ, আসবাবপত্র ও গাড়ি ভাংচুর করেছে।

ডামুড্যা উপজেলা পরিষদেও চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি জানায়, আব্দুল আউয়াল শামীম সোমবার দুপুরে আমার পরিষদে আসবে বলেছিলেন। আমি তাদের জন্য খাবারের আয়োজন করি। কিন্তু সে আসে সন্ধ্যায়। আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করি। তারা খাচ্ছিল। সেই সময় এই হামলার ঘটনা ঘটে। পরে পুলিশী পাহাড়ায় বাড়ি ফিরেন শামীম।ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/০৪.১০.২০২২/সন্ধ্যা ৬.২৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit