বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

সম্পর্ক ভাঙার গুজব উড়িয়ে দীপিকাকে নিয়ে প্রেমময় পোস্ট রণবীরের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : দীপিকার ভালবাসাতেই রয়েছেন রণবীর সিং। তাদের সম্পর্কে নেই কোনও তিক্ততা। রণবীরের কাছে দীপিকা হলেন রানি! হ্যাঁ, সম্পর্ক ভাঙনের সব গুঞ্জনকে ফুৎকারে উড়িয়ে দিলেন রণবীর সিং। স্পষ্টই জানিয়ে দিলেন, তার জীবনের রানিই হলেন দীপিকা। 

কার্টিয়ার-এর ‘নতুন রাষ্ট্রদূত’ হিসাবে ঘোষণা হওয়ার পর, ওই ব্র্যান্ডের একটি হিরের নেকলেস পরা দীপিকা পাড়ুকোনের ছবি শেয়ার করা হয়েছে ব্র্যান্ডের সামাজিক মাধ্যমের দেওয়ালে। কালো এবং সাদা ছবি ওই ছবিতে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন নায়িকা। বলি ডিভার স্ত্রীর এই ছবি থেকে চোখ সরাতে পারেননি রণবীর। টুইটারের পাতায় ওই ছবি টুইট করে লেখেন, ‘আমার রানি। আমাদের গর্বিত করেছ।’

প্রসঙ্গত, শোনা যাচ্ছিল রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের সম্পর্কে নাকি তিক্ততা দেখা দিয়েছে। এমনকী, সম্পর্ক নাকি খুব শীঘ্রই ভাঙতেও পারে। শোনা যাচ্ছে, সেই কারণেই নাকি ফের মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন দীপিকা। বলিউড গুঞ্জনে আপাতত, এ খবরই ঘুরে বেড়াচ্ছে।

তা হঠাৎ এমনটা রটে গেল কেন?

গুঞ্জন শুরু হয়েছে মুম্বাইয়ের এক ট্যাবলয়েডের বিনোদন সাংবাদিকের টুইট থেকেই। তিনিই হঠাৎ টুইট করে লেখেন, দীপিকা ও রণবীরের সম্পর্ক ভাঙার কথা। এমনকী, এই সাংবাদিক তার টুইটে লেখেন, সংসারে অশান্তির কারণেই নাকি মানসিক অবসাদ এতটাই বেড়েছে দীপিকার যে তাকে হাসপাতালে ভরতি করতে হয়েছে।

এই টুইট ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। রণবীর ও দীপিকার অনুরাগীরা খবরটা দেখে তো আঁতকে উঠেছেন। তবে নেটিজেনরা মনে করছেন, এই টুইট একেবারেই ভুয়া। জোর করে গুঞ্জন তৈরি করার চেষ্টা। অনেকে আবার এই সাংবাদিককে একহাত নিয়েছেন, এই ধরনের খবর তৈরি করার জন্য। দীপিকা ও রণবীর ঘনিষ্ঠদের মতে, এই তারকা দম্পতি রয়েছে বহাল তবিয়তে। তাদের সম্পর্কে কিছুই হয়নি।

প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’ সিরিজের পরবর্তী ছবিতে দেব ও অমৃতার ভূমিকায় কাদের দেখা যাবে? তা নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই এই দুই চরিত্রে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে কল্পনা করছেন। এক অনুরাগী তো দেব-অমৃতা হিসেবে দুই তারকার ছবিও তৈরি করে ফেলেছেন। আর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/০৪.১০.২০২২/বিকাল ৩.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit