বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

কাশবন রাস্তা সংস্কারের দাবীতে দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের স্মারকলিপি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২১২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর দক্ষিণ খোজারখলাস্থ লাউয়াই-কাশবন রাস্তা সংস্কারের দাবিতে দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদ এর উদ্যোগে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বকস লিপন ও সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পৃথক পৃথক ভাবে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ তালুকদার, সিনিয়র সহ সভাপতি, পিরোজপুর স্যাটেলাইট ক্লিনিক ও সিলাম তহশীল অফিসের ভূমিদাতা হাজী শাহীনুর রহমান, সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম খান, যুব সংগঠক আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম খান, রুবেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় যুব সংহতীর সদস্য সচিব হাসান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতীর আহবায়ক মোহাম্মদ আলী কানু, দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক ইমরান আহমদ, সাদ্দাম আহমদ, লুৎফুর রহমান প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, সিলেট নগরীর প্রায় সকল রাস্তা উন্নয়ন হলেও দক্ষিণ খোজারখলাস্থ লাউয়াই-কাশবন রাস্তাটি উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তায় অসংখ্য খানাখন্দক সৃষ্টি হয়ে যান চলাচল সহ পায়ে হেটেও চলাচলও কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এছাড়াও রাস্তা থেকে ড্রেন উচু হওয়ায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। দক্ষিণ খোজারখলাস্থ লাউয়াই-কাশবন রাস্তা অর্ধেক পাকারণ হলেও পুরো রাস্তার কাজ শেষ না হওয়ায় লাউয়াই, রায়েরগ্রাম, বরইকান্দি, কামুশনা সহ বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করে আসছেন।

২০১৯ সালে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম কাশবন রাস্তার গর্তগুলো ছুরকি ও বালু দিয়ে ভরাট করলে যাতায়াতে কিছুটা কষ্ট দূর হয়। কিন্তু কিছু দিনপর আবার রাস্তার বেহাল দশা ঘটে।স্মারকলিপিতে দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জরুরী ভিত্তি কাশবন রাস্তাটি দ্রুত সংস্কার করে লাউয়াই, রায়েরগ্রাম, বরইকান্দি, কামুশনা সহ বিভিন্ন এলাকার মানুষ কষ্ট দূর করার জোর দাবী জানিয়েছেন। 

কিউএনবি/অনিমা/০৪.১০.২০২২/দুপুর ১২.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit