বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের তালিকা আমাদের সময়েই হবে: মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমাদের সরকারের সময়েই রাজাকার, আলবদর ও আলশামস্সহ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের তালিকা তৈরি করা হবে। তিনি বলেন, গত সংসদে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির আইন পাশ হয়েছে। এর আগে তালিকা তৈরির আইনগত কোনো ভিত্তি ছিল না। সংসদে আইন পাশ হওয়ার পর এখন নীতিমালা তৈরি করা হচ্ছে। কীভাবে এ তালিকা তৈরি করা হবে তা ওই নীতিমালায় উল্লেখ থাকবে।

রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, নীতিমালা তৈরি হওয়ার পর তালিকা প্রস্তুত করার জন্য সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর এ তালিকা তৈরি করতে আরও এক মাসের মতো সময় লাগবে বলে তিনি জানান। 

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক। এ সময় জেলা প্রশাসক সাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌরসভার মেয়র তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, আওয়ামী লীগের গাজীপুর মহানগর, জেলা ও বিভিন্ন উপজেলা শাখার এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit