বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

গোলের বন্যা বইয়ে চূড়ান্ত পর্বে ঢাকা ও বিকেএসপি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক :  জাতীয় যুব হকি টুর্নামেন্টে ঢাকা ভেন্যুর বাছাই থেকে চূড়ান্ত পর্বে উঠেছে ‘ক’ ও ‘খ’ গ্রুপের দুই চ্যাম্পিয়ন দল ঢাকা জেলা ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। দুই ম্যাচেই গোলের বন্যা বইয়েছে ঢাকা ও বিকেএসপি। এই দুই দলের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষরা। আজ শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ‘খ’ গ্রুপের ম্যাচে কিশোরগঞ্জ জেলাকে ৮-০ গোলে হারিয়েছে বিকেএসপি।

হ্যাটট্রিক করেছেন সাদ্দাম হোসেন। একটি করে গোল করেন রামিম হাসান, সাবেদুর রহমান সাজু, শিমুল ইসলাম, আজিজুর রহমান ও আমান শরিফ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে নারায়ণগঞ্জ জেলার বিপক্ষে ১২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

দিনের আরেক ম্যাচে ‘ক’ গ্রুপে গাজীপুর জেলাকে ১৬-০ ব্যবধানে হারিয়েছে ঢাকা জেলা। একাই ৪ গোল করেন রাফিউল হক, ৩টি গোল করেছেন সাহাদাত হোসেন। জোড়া গোল করেন ইমন ও তানজিল ইসলাম। এ ছাড়া একটি করে গোল করেন নাজমুস সাবিত, পাভেল ইসলাম, ওয়াসিম আহমেদ, শিহাব হোসেন ও শাহরুখ মিয়া। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শরীয়তপুর জেলাকে ১৩-০ গোলে বিধ্বস্ত করে ঢাকা জেলা।

ঢাকাসহ মোট ৯টি ভেন্যুতে হচ্ছে এবারের যুব হকি। অন্য ভেন্যুগুলোতে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বাছাইয়ের ম্যাচ। ৯ ভেন্যুর দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন দল মিলিয়ে ১৮ দল নিয়ে ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হবে চূড়ান্ত পর্বের খেলা। এবারের ২৭তম জাতীয় যুব হকি টুর্নামেন্টে শিক্ষা বোর্ড, বিকেএসপি, বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা মিলিয়ে ৫৭টি দল অংশ নিয়েছে।

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit