বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

মাদককে না বলে সাত সকালে দৌঁড়ালো ৬০ নারী-পুরুষ

বাদল আহাম্মদ খান .ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ Time View
বাদল আহাম্মদ খান .ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মাদককে না বলে শুক্রবার সাত সকালে পাঁচ কিলোমিটার পথ দৌঁড়েছে ৬০ নারী-পুরুষ। মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা উপলক্ষে পৌর এলাকার লোকনাথ দিঘীর পাড় থেকে কাউতলী হয়ে আবার আগের স্থানে ফিরে যায় অংশগ্রহনকারিরা। ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির বর্ষপূর্তি উপলক্ষে ‘মাদককে না বলুন, খেলাধুলায় জীবন  গড়ুন, এই শ্লোগানকে সামনে রেখে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে লোকনাথ উদ্যানে পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভ‚তিভ‚ষন দেবনাথ।

ম্যারাথনে অংশ নেয়া আফরোজা বাশার চুমকি নামে এক কিশোরী বলেন, ‘ম্যারাথনে অংশ নিতে আমি আখাউড়া উপজেলা থেকে এসেছি। এর আগেও ম্যারাথনে অংশ গ্রহণ করেছিলাম। অন্যান্য বারের তুলনায় এবার ম্যারাথনে মেয়েরা বেশি অংশ গ্রহন করেছে।’অনুষ্ঠানের আয়োজক ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির সমন্বয়ক মো. রাজন মিয়া জানান, এবারের ম্যারাথনে নারীদের অংশগ্রহন ইতিবাচক। এবার প্রথমধাপে পাঁচ কিলোমিটার, পরে বয়স ভিত্তিক আরো তিনটি ধাপে তিন কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতিভূষণ দেবনাথ বলেন, ‘বর্তমান সময়ে সুস্থ থাকাটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রতিদিন হাঁটতে হবে।’ ম্যারাথনের আয়োজন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit