বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

কারো প্রতি কোনো অভিযোগ নেই : বেনজীর আহমেদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিদায়বেলায় বলেছেন, ‘আমাদের দেশে একধরনের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা ছিল, এখনো আছে। সেই এক শ্রেণির মানুষ অন্যায়ভাবে ও অযৌক্তিকভাবে আমাকে তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন। তাদের উদ্দেশে বলতে চাই, তাদের প্রতি কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। তারাও ভালো থাকবেন, সে প্রত্যাশা করব। কারণ সবাইকে নিয়েই আমাদের আজকের বাংলাদেশ। ’

আজ বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে দীর্ঘ প্রায় সাড়ে ৩৪ বছরের পুলিশের কর্মজীবন শেষে অবসরে যাওয়ার আগে শেষ কর্মদিবসে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা অর্জনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আইজিপি আরো বলেন, ‘দীর্ঘ কর্মজীবনে, বিশেষ করে ডিএমপি কমিশনার, র‍্যাব ডিজি ও আইজিপি হিসেবে দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালনকালে সব ভালো কাজের কৃতিত্ব সরকার ও জনগণের। আর ব্যর্থতাগুলো আমি নিচ্ছি। ব্যর্থতার দায় নেওয়ার সৎসাহস আমার আছে। ’

চাকরিজীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে বেনজীর আহমেদ বলেন, ‘সব চ্যালেঞ্জই চ্যালেঞ্জ। যতক্ষণ না পর্যন্ত সুনির্দিষ্ট চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারব ততক্ষণ পর্যন্ত সেটাই নির্দিষ্ট চ্যালেঞ্জ। তবে ফরমালিনমুক্ত খাদ্য নিশ্চিত করা ও সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা অন্যতম বড় চ্যালেঞ্জ মনে হয়েছে। ’

কক্সবাজারের কাউন্সিলর একরাম নিহতের ঘটনায় অনুশোচনাবোধ কাজ করে কি না? এমন প্রশ্নের জবাবে বলেন, ‘যে পর্যন্ত বিষয়টি অন্যায্য বা অনৈতিক প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে আমার অনুভূতি প্রকাশ করার সুযোগ নেই। ’ 

অবসরে গিয়ে রাজনীতি করবেন কি না―এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবসরে গিয়ে অবসর নিয়েই ভাবব। এত দিন সরকারের দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের সেবা করার চেষ্টা করেছি। অবসরে ব্যক্তি হিসেবে মানুষের সেবা করার চেষ্টা করব। এককথায়, সমাজের অংশ হিসেবেই থাকব। ’বিক্ষোভ দমন করতে গিয়ে পুলিশের গুলিতে অনেক সময় মানুষ মারা যায়, এ বিষয়ে তিনি বলেন, ‘এগুলো আনাকাঙ্ক্ষিত ঘটনা। আমাদের প্রাথমিক ও প্রধান লক্ষ্য থাকে মানুষের জীবন বাঁচানো। এর জন্যই আমাদের হাতে অস্ত্র থাকে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে বিভাগীয় তদন্ত হয়ে থাকে। ’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশে পুলিশ অনেক আগে থেকে মানবিক বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে। হেফাজতে নির্যাতন প্রতিরোধ আইন শুধু হয়তো আমাদের দেশেই আছে। এসব বিষয়ে নির্দিষ্ট ফোরামে জবাব দেওয়া হয়েছে। ’১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজীর আহমেদ আইজিপি হন ২০২০ সালের ১৫ এপ্রিল। এর আগে প্রায় সাড়ে চার বছর এলিট ফোর্স র‍্যাবের নেতৃত্ব দেন। দায়িত্ব পালন করেছেন ডিএমপি কমিশনার হিসেবেও। তবে ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র গত ডিসেম্বরে র‍্যাব ও এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলে ওই তালিকায় বেনজীর আহমেদের নামও আসে। যদিও বিদায়ি সংবাদ সম্মেলনে এ বিষয় নিয়ে নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছেন ড. বেনজীর আহমেদ।  

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit