শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মানকড আউট ইংল্যান্ডের বিপক্ষেই করা উচিত : এলিসা পেরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠের চিরশত্রু ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। অ্যাশেজের আগে দুই দলের কথার লড়াই তার প্রমাণ। দুই দেশের নারী ক্রিকেটেও এই শত্রুতা আছে। তাই সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দিপ্তি শর্মা মানকড আউট করায় বেজায় খুশি হয়েছেন অজি ক্রিকেটার এলিসা পেরি।

ভবিষ্যতেও ইংল্যান্ডের বিপক্ষে মানকড আউট করা উচিত বলে তিনি মনে করেন। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে শার্লি ডিনকে মানকড আউট করেছিলেন ভারতীয় নারী দলের ক্রিকেটার দিপ্তি শর্মা। বিষয়টি নিয়ে ক্রিকেটবিশ্বে চলছে তীব্র সমালোচনা। অনেকের মতে, এটা ক্রিকেটীয় চেতনাবিরোধী। আবার কেউ কেউ মনে করেন, আইসিসি স্বীকৃত আউট নিয়ে সমালোচনার কিছু নেই। সেই আউট নিয়ে এবার দিপ্তির পাশে দাঁড়ালেন এলিসা পেরি।

এক পডকাস্টে পেরি বলেছেন, ‘চারদিকে যা হচ্ছে, তাতে আমার মনে হচ্ছে কাজটা ভালো হয়নি। তবে যদি কোনো দলের বিপক্ষে এই কাজ করতে হয়, তাহলে সেটা ইংল্যান্ডের বিপক্ষেই করা উচিত। ‘ আগামী বছরই অ্যাশেজে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। তার অনেক আগেই এমন মন্তব্য করে যেন যুদ্ধের আবহ তৈরি করে দিলেন পেরি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit