শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যানজট এড়াতে যে শহরে চালু হচ্ছে হেলিকপ্টার সেবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যানজট এড়াতে এবার ভারতের বেঙ্গালুরু শহরে চালু হচ্ছে হেলিকপ্টার সেবা। স্থানীয় আরবান এয়ার মোবিলিটি সংস্থা ‘ব্লেড ইন্ডিয়া’, বেঙ্গালুরু বিমানবন্দর এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) বিমানবন্দরের মধ্যে হেলিকপ্টার পরিসেবা চালু করতে চলেছে। আগামী ১০ অক্টোবর থেকে এই পরিসেবা চালু হবে।

এইচ১২৫ ডিভিজি এয়ারবাস হেলিকপ্টারে পাঁচজন যাত্রী একসঙ্গে যাত্রা করতে পারেন। গাড়িতে চড়ে যে পথ অতিক্রম করতে ২ ঘণ্টারও বেশি সময় লেগে যেত, হেলিকপ্টার পরিসেবা চালু হওয়ার পর সেই পথ যেতেই যাত্রীদের সময় লাগবে মাত্র ১২ মিনিট। টিকিটের মূল্য বাবদ যাত্রীদের দিতে হবে ৩,২৫০ রুপি, তার উপর কিছু করও ধার্য করা হয়েছে। সপ্তাহে পাঁচবার এই হেলিকপ্টারটি এই পথে চালানো হবে। যেহেতু এইচএএল বিমানবন্দরটি কোরামঙ্গলা, ইন্দিরানগরের মতো জনপ্রিয় স্থান এবং আইটি পার্কের কাছাকাছি, তাই এই হেলিকপ্টার পরিসেবা বিশেষ করে করপোরেট যাত্রীদের জন্য বেশ সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

আপাতত এই রুটে দুটি কপ্টার চালানো হবে। স্থানীয় সকাল ৯টায় ছাড়বে বেঙ্গালুরু থেকে এইচএএল বিমানবন্দরে যাওয়ার হেলিকপ্টার এবং বিকালে ৪ টা ১৫ মিনিট নাগাদ সেই কপ্টারটি ফেরত যাবে। বেঙ্গালুরুর দৈনন্দিন যানজটের চিত্র গোটা ভারতজুড়েই দুর্নাম কুড়িয়েছে। বিশ্বের বড় শহরগুলোর রেকর্ড অনুসারে ভারতের বেঙ্গালুরু শহরের রাস্তার যানজটের চাপ ছাপিয়ে গিয়েছে ভিড়ে ঠাসা মুম্বাই শহরকেও। ‘গ্লোবাল লোকেশন’ বিশেষজ্ঞদের মতে, গোটা একটি বছরে অর্থাৎ ৩৬৫ দিনে, বেঙ্গালুরুর একজন সাধারণ যাত্রী রাস্তায় যানজটে সময় ব্যয় করেন প্রায় ১০ দিন ৩ ঘণ্টা। যানজট এড়াতে এই নতুন হেলিকপ্টার পরিসেবা কতটা সফল হবে, তা সময়ই বলবে। সূত্র: বিজনেস ইনসাইডার

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit