বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : ফিরে পাওয়া সিংহাসনে বেশিদিন টিকতে পারলেন না সাকিব আল হাসান। দুই সপ্তাহের মধ্যে হারালেন টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। সংযুক্ত আরব আমিরাতে না খেলা বাংলাদেশ অধিনায়ককে টপকে আবারও চূড়ায় জায়গা করে নিলেন মোহাম্মদ নবি।

ছেলেদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ আজ বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। এক ধাপ নিচে নেমে অলরাউন্ডারদের তালিকায় সাকিব এখন আছেন দুই নম্বরে। গত ১৪ সেপ্টেম্বর প্রায় এক বছর পর শীর্ষস্থানে ফিরেছিলেন সাকিব। তার রেটিং পয়েন্ট ছিল ২৪৮। আমিরাতের বিপক্ষে না খেলে ৫ পয়েন্ট হারান তিনি। এতে এক নম্বরে উঠে এলেন আফগানিস্তান অধিনায়ক নবি (২৪৬)।

আমিরাতে ভালো করে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে উঠে এসেছেন আফিফ হোসেন। ১১ ধাপ এগিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান আছেন ৪০তম স্থানে। প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেন আফিফ। দ্বিতীয় ম্যাচে অবশ্য সেভাবে জ্বলে উঠতে পারেননি, করেন কেবল ১৮ রান। দুই ম্যাচেই স্বাগতিকদের হারায় বাংলাদেশ।

ব্যাটসম্যানদের তালিকায়ও অবনতি হয়েছে সাকিবের। ৩ ধাপ পিছিয়ে আছেন যৌথভাবে ৭৫তম স্থানে। আপাতত এই সংস্করণে দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ ৪ ধাপ পিছিয়ে আছেন ৪২ নম্বরে। চোট কাটিয়ে দলে ফেরা লিটন দাস এক ধাপ পিছিয়ে ৫৬তম স্থানে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে শেখ মেহেদি হাসান। এক ধাপ পিছিয়ে ১৫ নম্বরে আছেন তিনি। এই তালিকায়ও অবনতি সাকিবের।

২ ধাপ নিচে নেমে যৌথভাবে ২০তম স্থানে তিনি। উন্নতি করতে পারেননি নাসুম আহমেদও। ২ ধাপ পিছিয়ে তিনি এখন ২৭ নম্বরে। ৩৪তম স্থানে মুস্তাফিজুর রহমান। বড় লাফ দিয়েছেন শরিফুল ইসলাম। আমিরাতের বিপক্ষে প্রথম ২১ রানে ৩ উইকেট নেওয়া এই পেসার ৭ ধাপ এগিয়ে ৫০তম স্থানে। তাসকিন আহমেদের অবস্থান ৭১তম। ঠিক ১০০ নম্বরে মোহাম্মদ সাইফউদ্দিন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit