বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

পেলের আরো কাছে নেইমার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন কাতার বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে তিউনিসিয়াকে রীতিমতো উড়িয়ে দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার দিবাগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত পার্ক দেস প্রিন্সেসে ৫-১ গোলে জয় পেয়েছে সেলেসাওরা। ম্যাচে জোড়া গোল করেন রাফিনহা। বাকি দুই গোল রিচার্লিসন ও নেইমারের। তিউনিসিয়ার বিপক্ষে গোলের ফলে ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলের আরো কাছে চলে গেছেন নেইমার।

ব্রাজিলের হয়ে পেলের ৯২ ম্যাচে ৭৭টি গোলে করেছেন পেলে। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করে জাতীয় দলের হয়ে নিজের গোলসংখ্যাটাকে ৭৫-এ নিয়ে গেলেন নেইমার। নেইমার অবশ্য পেলের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছেন। ৭৫ গোল করতে নেইমারের লেগেছে ১২১টি ম্যাচ।

তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামার আগে নেইমার জানিয়েছিলেন গোলসংখ্যায় পেলেকে ছাড়িয়ে যাওয়া তাঁর ইচ্ছা।  এই তারকা জানিয়েছিলেন, ‘ঈশ্বর চাইলে…আমি তাঁকে (পেলে) ছাড়িয়ে যাওয়ার আশা করি। আমি সতীর্থদের সঙ্গে এ নিয়ে কথা বলব। আমি যেন রেকর্ডটা ভাঙতে পারি, এ জন্য সতীর্থদের বলব আমাকে সাহায্য করতে। ’নেইমারের বয়স এখন ৩০। জাতীয় দলের হয়ে খেলবেন আরো অনেক দিন। তাই পেলের রেকর্ডটা নেইমারের দখলেই যাবে―এমনটা বলাই যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit