শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

আবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে জাপান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে জাপান। কঠোর নিরাপত্তার মধ্যে অতীত-বর্তমান প্রায় অর্ধশত রাষ্ট্র ও সরকারপ্রধানের উপস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে এ শেষকৃত্য সম্পন্ন হচ্ছে।

মঙ্গলবার আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ সাতশর বেশি বিদেশি অতিথি পূর্ব এশিয়ার দেশটিতে থাকছেন বলে জানিয়েছে বিবিসি।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং, অস্ট্রেলিয়ার অ্যান্থনি আলবানিজ, ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন ফুক, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সো, ফিলিপিন্সের ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে-কার্পিও, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট মা’রুফ আমিন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলেরও এ অনুষ্ঠানে থাকার কথা রয়েছে।

বিদেশি অতিথিদের অনেকের সঙ্গেই সোম ও মঙ্গলবার বৈঠক করেছেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেসব বৈঠকের ছবিও টুইটারে দিচ্ছে তাঁর কার্যালয়। কিশিদার কেবল মঙ্গলবারই ৪০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

টোকিওর কেন্দ্রস্থলে খেলাধুলা ও কনসার্টের জন্য খুবই পরিচিত নিপ্পন বুদোকানে হতে যাওয়া আবের শেষকৃত্যে সবমিলিয়ে প্রায় ৪ হাজার ৩০০ অতিথি থাকবেন বলে জানানো হয়েছে।

স্থানীয় সময় দুপুর ২টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে, তবে বাইরে কিছু নির্দিষ্ট স্ট্যান্ড করে দেওয়া হয়েছে, যেখানে সকাল ১০টা থেকেই জনসাধারণ ফুল ও অন্যান্য উপকরণ দিয়ে আবের প্রতি শ্রদ্ধায় শামিল হতে পারবে।

অবশ্য নির্ধারিত সময়ের আগে থেকেই সেসব স্ট্যান্ডে জনসাধারণ শ্রদ্ধা জানানো শুরু করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় এক হাজার সেনা দায়িত্ব পালন করবে; সামরিক বাহিনীর অনার গার্ড আবেকে স্যালুট জানাতে কামান থেকে ছুড়বে ১৯টি ফাঁকা গোলা।

রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া নির্বিঘ্নে করতে বুদোকানের আশপাশের সব সড়ক মঙ্গলবার ভোরের আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে; সকালে ওই এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে, বাহিনীটির অনেক সদস্যকে জাপানের অন্যান্য অংশ থেকেও আনা হয়েছে।

এদিকে আবের অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে জাপান জুড়ে ক্রমবর্ধমান বিক্ষোভ চলছে। অনেকেই সাবেক এ প্রধানমন্ত্রীকে কেন রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া দিতে হবে সেই প্রশ্ন তুলছেন, জাপানে সাধারণত রাজপরিবারের সদস্যদেরই রাষ্ট্রীয়ভাবে অন্ত্যেষ্টিক্রিয়া হয়।

অনেকে এই অন্ত্যেষ্টিক্রিয়ার বিপুল ব্যয় নিয়েও ক্ষুব্ধ। তাদের ভাষ্য, আবেকে শ্রদ্ধা জানাতে বিরাট অংকের খরচ না করে সেই অর্থ টাইফুন শিজুয়োকাতে ক্ষতিগ্রস্তদের পেছনে ব্যয় করা উচিত ছিল।

কিউএনবি/অনিমা/২৭.০৯.২০২২/দুপুর ২.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit