বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।নিহত সবিতা রানী দাস (৩৫) উপজেলার চরবাটা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডরে পশ্চিম চরবাটা গ্রামের পবিত্র দাসের বাড়রে পবিত্র দাসের স্ত্রী। তিনি ২ ছেলে ও ১ মেয়ের জননী ছিলেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১ টায় উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বেলা পৌনে ১১ টার দিকে বাড়ির গোয়াল ঘর থেকে মাঠে গরু বাঁধতে যান গৃহবধূ সবিতা। ওই সময় বাড়ির পাশে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে একটি গরু সহ তার মৃত্যু হয়।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। এমন ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/ ২৬.০৯.২০২২/বিকাল ৩.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit