বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন সিট নীতিমালার দাবিতে ঢাবি সিন্ডিকেট সভা ঘেরাও করে ডাকসুর বিক্ষোভ জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প

নোয়াখালীতে স্কুল ছাত্রীকে বাড়ি ফেরার পথে গলাকেটে হত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে এবার আরেক স্কুল ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।ওই স্কুল ছাত্রীর নাম রিতু আক্তার ফারজানা (১৩)  সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে এবং স্থানীয় নরপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের আটখোলা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ছাত্রীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী স্কুল ছাত্রী ফারজানা বলেন, প্রতিদিনের ন্যায় রোববার দুপুর ২টার দিকে স্কুল থেকে একা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে আটখোলা বাড়ির সামনে পৌঁছলে একটি অটোরিকশা এসে তার পিছনে দাঁড়ায়। ওই সময় অটোরিকশা থেকে মাস্ক পরা এক কিশোর তাকে পিছন থেকে মুখ চেপে ধরে ধারালো কিছু দিয়ে গলা কাটার চেষ্টা করে। পরে পিছন থেকে একটি সিএনজি আসতে দেখে পুনরায় অটোরিকশায় উঠে দ্রুত পালিয়ে যায় হামলাকারী। পরে অন্য শিক্ষার্থীরা ফারজানাকে উদ্ধার করে। তবে হামলাকারীর মুখে মাস্ক থাকায় তাকে ছিনতে পারেনি হামলার শিকার শিক্ষার্থী। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

কিউএনবি/অনিমা/ ২৬.০৯.২০২২/সকাল ১০.১০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit