বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

 নোয়াখালীতে চকলেটের প্রলোভনে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার-১ 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় চকলেটের প্রলোভনে প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামির নাম বাহার উদ্দিন (৫৫) সে উপজেলার ধানসিড়ি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নবগ্রামের নুর ইসলামের ছেলে।রোববার (২৫ সেপ্টম্বর) ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে কবিরহাট থানায় এ মামলা দায়ের করেন।  এর আগে, গত শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নবগ্রামে এ ঘটনা ঘটে।  

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত শনিবার ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে একই এলাকার অভিযুক্ত বাহার উদ্দিন বাক প্রতিবন্ধী কিশোরীকে চকলেট খাওয়ানের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে ঝোপের মধ্যে ধর্ষণ করে। ভিকটিম প্রতিবন্ধী হওয়ায় কোন শৌরচিৎকার করতে পারেনি। ধর্ষণ শেষে ধর্ষক ঝোপের আড়াল থেকে বের হওয়ার সময় ২-৩জন লোক দেখে ঘটনাস্থলে গিয়ে দেখে ভিকটিম শুয়ে আছে। পরে ভিকটিম জঙ্গলে শুয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলে সে ইশারায় জানায় চকলেট খাইয়ে জঙ্গলে নিয়ে তার পরিহিত পায়জামা খুলে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।  কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শনিবার রাতে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।  পরে রোববার সকালে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।  

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/সন্ধ্যা ৬.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit