শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে বন্ধুত্ব’ স্লোগান ধারন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় (ছাত্র-ছাত্রী) সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২২-২০২৩ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার বক্তব্য রাখেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও দক্ষতার মিথস্ক্রিয়া ঘটে। তিনি বলেন, শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশেও সাঁতারের ভূমিকা গুরুত্বপূর্ণ। এরকম প্রতিযোগিতার মধ্য দিয়ে দক্ষ ও অভিজ্ঞ সাঁতারু তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল অংশগ্রহণ করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit