সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু ইরানের পক্ষে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া গালিবাফ কে? প্রেমিকাকে মার্সিডিজ উপহার দিলেন পান্ডিয়া

দিনাজপুরে এসএসসির স্থগিত পরীক্ষার সূচি সংশোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির স্থগিত চারটি পরীক্ষা সূচি ঘোষণার দুই ঘণ্টা পর ফের তাতে সংশোধনী এনেছে বোর্ড কর্তৃপক্ষ।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম সই করা এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ২২ সেপ্টেম্বরের গণিত (আবশ্যিক) পরীক্ষা ১০ অক্টোবর, ২৫ সেপ্টেম্বরের কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ১১ অক্টোবর, ২৬ সেপ্টেম্বরের রসায়ন (তত্ত্বীয়) ১৩ অক্টোবর এবং ২৪ সেপ্টেম্বরের পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ব্যবহারিক পরীক্ষা ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে দুপুর পৌনে একটায় চেয়ারম্যান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২২ সেপ্টেম্বরের গণিত পরীক্ষা ১০ অক্টোবর, ২৫ সেপ্টেম্বরের কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ১১ অক্টোবর, ২৪ সেপ্টেম্বরের বিজ্ঞান (তত্তীয়) ১২ অক্টোবর, ২৬ সেপ্টেম্বরের রসায়ন (তত্ত্বীয়) ১৩ অক্টোবর নেয়া হবে। একই সঙ্গে ১০ থেকে ১৫ অক্টোবরের ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২০ অক্টোবর নেয়া হবে।

বুধবার (২১ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয় বিষয়ে প্রশ্নফাঁসের অভিযোগ উঠলে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সই করা বিজ্ঞপ্তিতে চার বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানানো হয়। 

এর মধ্যে গণিত বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার। এছাড়া ২৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান, ২৫ সেপ্টেম্বর কৃষিবিজ্ঞান ও ২৬ সেপ্টেম্বর রসায়ন বিষয়ের পরীক্ষার হওয়ার কথা ছিল।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit