শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

বরগুনায় ছাত্রলীগের সেই বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৩ Time View

ডেস্ক নিউজ : বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সেই বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।বুধবার রাত ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ বাংলাদেশ ছাত্রলীগ বেতাগী উপজেলা শাখা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো। জেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত সোমবার বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুনের ১৫ সেকেন্ডের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রচার হলে তা চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ নিয়ে বুধবার বরগুনা সাংবাদিক ইউনিয়নে বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ মিথুন ভিডিওটি ভুয়া দাবি করে সংবাদ সম্মেলন করেন। এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রেজাউল কবির রেজা জানান, বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে। তিনি আরও জানান, তার ইয়াবা সেবনের ভিডিওটি ভাইরাল হওয়ার আগ থেকেই আমরা এ কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit