মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

কন্যা সন্তানের বাবা-মা হচ্ছেন জাকারবার্গ দম্পতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাবা-মা হচ্ছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। আগামী বছর তাদের ঘরে আসছে এক কন্যা সন্তান। বুধবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ সুখবর জানান জাকারবার্গ। স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে জাকারবার্গ লিখেন, অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে জানাচ্ছি, ম্যাক্স ও অগাস্ট আগামী বছর নতুন একটা ছোট বোন পাচ্ছে।

জানা গেছে, মার্ক জাকারবার্গের বর্তমান স্ত্রীর নাম প্রিসিলা। এ দম্পতির ম্যাক্স ও আগস্ট নামে আগেই দুই সন্তান রয়েছে। এর মধ্যে ফের বাবা হওয়ার সুখবর দিলেন বিশ্বের এই অন্যতম ধনী। এই সুখবরে কমেন্টে জাকারবার্গ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

ইন্টারনেটে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। গোটা বিশ্বে তার পরিচিতি তুঙ্গে। দীর্ঘ ৯ বছর প্রেমের পর ২০১২ সালে ১৯ মে কলেজ জীবনের প্রেমিকা প্রিসিলা চ্যানকে বিয়ে করেন তিনি।

সূত্র- এনডিটিভি।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit