রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শারদীয় দূর্গা পূজায় নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে নওগাঁর পত্নীতলায় মতবিনিময় সভা

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৩ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে পত্নীতলায় নওগাঁ পবিস-২ এর বোর্ড রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নজিপুর পৌরসভার ১৬ টি পূজা মন্ডবের সন্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক গণের সাথে পূজা মন্ডবে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিমিত্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌঃ সন্তোষ কুমার সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ রুমানা আফরোজ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, এজিএম (ওএন্ডএম) সদর দপ্তর আব্দুল মোত্তালেব, এজিএম (সদস্য সেবা) সদর দপ্তর আমিনুর রহমান, এজিএম (এইচআর) সেলিম রেজা, পত্নীতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবনাথ চৌধরী, সম্পাদক গৌতম চন্দ্র দে, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন সাহা, পৌর কাউন্সিলর যুগল দেবনাথ প্রমুখ। মতবিনিময় সভায় নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সকলের সহযোগীতা চাওয়া হয় এবং বিদ্যুৎ ব্যবহারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবারে উপজেলার ৮৬টি পূজা মন্ডবে দুর্গাপূজা উদ্যাপন হবে বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit