শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার

ভ্যানচালক সিদ্দিক হত্যায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : দশ বছর আগে কুষ্টিয়ায় ভ্যানচালক আবু বক্কর সিদ্দিককে হত্যার দায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। ছয় আসামির আরেকজনকে সাজা কমিয়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড বহাল রাখা দণ্ডিতরা হলেন- সাজ্জাদ, মাজেদ, শুকচাঁদ, রাশিদুল ইসলাম (পলাতক) ও মনছের আলী। সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে কালাই ওরফে জলিলকে।

আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের আবেদন) ও আপিলের শুনানি শেষে বুধবার এ রায় দেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও এ কে এম ফজলুল হক খান ফরিদ। পলাতক রাশিদুল ইসলামের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান।   

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘সাক্ষ্য-প্রমাণ বিবেচনায় কালাই ওরফে জলিলের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অপর পাঁচ আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদারত। ‘কুষ্টিয়া সদরের জিয়ারখি ইউনিয়নের জোতপাড়া গ্রামের ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক ২০১২ সালের ১০ জুন সন্ধ্যায় বাড়িতে ভ্যান রেখে চায়ের দোকানে বসে ছিলেন। রাত ১০টার দিকে আসামিরা আবু বক্করকে ডেকে পাশের মাঠে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পুরুষাঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা করে। পরদিন সকালে জোতপাড়া কাঞ্চিখালী মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।  

ওই দিনই আবু বক্করের বড় ভাই নুর হক মণ্ডল সাতজনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাজ্জাদ ও মাজেদকে প্রধান আসামি করা হয়। সাত আসামির মধ্যে কামরুল ইসলাম নামের একজন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

এ মামলার বিচার শেষে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ছয় আসামিকেই মৃত্যুদণ্ড দেন। বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। আসামিরাও আপিল ও জেল আপিল করেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit