রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ইসরাইলের বিরুদ্ধে আইসিসিতে সাংবাদিক শিরিনের পরিবারের মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১২ Time View

ডেস্কনিউজঃ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে মামলা করেছে ফিলিস্তিনের নিহত সাংবাদিক শিরিন আবু আকলেহর পরিবার।

গত মে মাসে ফিলিস্তিনের পশ্চিমতীরের জেনিন শহরে ইহুদিবাদী সেনারা সাংবাদিক আবু আকলেকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছিল। খবর আলজাজিরার।

আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা মামলার আর্জিতে আবু আকলের পরিবার দাবি করেছে, ঠাণ্ডা মাথায় এই সাংবাদিককে হত্যা করার জন্য ইসরাইলি সেনাদের অবশ্যই বিচার করতে হবে।

হেগের আন্তর্জাতিক আদালতের সামনে তার ভাই মঙ্গলবার সাংবাদিকদের বলেন, শিরিনকে হত্যার জন্য দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে তারা প্রয়োজনীয় সবকিছু করবেন।

তিনি বলেন, শিরিন আবু আকলেহকে হত্যার জন্য ষোলটি গুলি ব্যবহার করা হয়েছে। এসব গুলি তাকে এবং তার আশপাশে দাঁড়ানো লোকজনকে লক্ষ্য করে ছোঁড়া হয়।

আবু আকলেকে গুলি করার পর তাকে নিরাপদ স্থানের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ব্যক্তি চেষ্টা করছিলেন তাকে লক্ষ্য করেও গুলি ছোঁড়া হয় বলে তার ভাই উল্লেখ করেন।

তিনি বলেন শিরিন আবু আকলে যেহেতু সাংবাদিকের ড্রেস পরা ছিল সে কারণে ইসরাইলি সেনারা তাকে স্পষ্টভাবেই চিহ্নিত করতে পেরেছে। তারপরও তাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ড ছিল ইচ্ছাকৃত।

গত ১১ ই মে জেনিন শহরে ৫১ বছর বয়সী সাংবাদিক শিরিন আবু আকলেহকে ইসরাইল সেনারা গুলি করে হত্যা করে, এমনকি পরে তার দাফন অনুষ্ঠানেও হামলা চালায়।

কিউএনবি/বিপুল/২১.০২.২০২২/ বিকল ৫.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit