মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাঙামাটি জেলা পরিষদের ৭ কোটি টাকার কৃষিযন্ত্রে পাহাড়ের কৃষিতে নতুন স্বপ্ন মাটিরাঙ্গায় পাড়াকেন্দ্রের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ। জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা “আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে”লালমনিরহাটে শিবরাম স্কুলে পঞ্চম শ্রেণির তালহা পেল একদিনের প্রধান শিক্ষকের দায়িত্ব চৌগাছায় বীজ বিক্রি অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি পাঁচ ব্যাবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন॥ মাটিরাঙ্গায় এসিল্যান্ড না থাকায় নাগরিক সেবা বঞ্চিত, আটকে আছে নামজারি মামলা। শার্শায় সন্ত্রাসী তোতার নামে মামলা তুলে নিতে আহত বুদোর বাড়িতে গিয়ে হত্যার হুমকি মাটিরাঙ্গায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিবেশবান্ধব মুরগি পালন শেড বিতরণ।

লবঙ্গ চা পানে সারবে যত রোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দৈনন্দিন রান্নায় ব্যবহৃত মশলাগুলো কেবল খাবারই সুস্বাদু করে না, এগুলোর বেশ কিছু আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। বেশিরভাগ মশলাই পুষ্টিগুণে ভরপুর এবং আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুত করতে ব্যবহৃত হয়। এর মধ্যে লবঙ্গ এমন একটি মশলা, যা ওজন কমানোর পাশাপাশি ইমিউনিটি বৃদ্ধি, জ্বর ও সর্দি-কাশি সারাতেও দারুণ কার্যকর।

এই চা তৈরীর জন্য প্রথমে সসপ্যানে দুই কাপ পানি নিন। পানি ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিন। এতে কয়েকটা লবঙ্গ গুঁড়ো করে দিন, এর সঙ্গে আদা থেঁতো এবং দারুচিনি মেশান। ১৫ মিনিট ঢেকে রাখুন। তারপর ছেঁকে নিয়ে তাতে ১ চা চামচ মধু এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পান করুন।

চলুন জেনে নেওয়া যাক লবঙ্গ চা পানে স্বাস্থ্যের কী কী উপকার হয়…

> এই চা হজম প্রক্রিয়া উন্নত করে। এই চায়ে ব্যবহৃত মশলাগুলো মেটাবলিক রেট উন্নত করতেও সাহায্য করে, যা ফ্যাট-বার্ন প্রক্রিয়াকে আরও দ্রুত করে।

> লবঙ্গে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যে রয়েছে, যা ত্বকের নানা সমস্যা নিরাময় করতে পারে এবং শরীর থেকে টক্সিন দূর করে। এছাড়াও, এই চা অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যা চেহারায় বার্ধক্যের ছাপ পড়া আটকায়।

> লবঙ্গ চা সাইনাস থেকে মুক্তি দিতে পারে। লবঙ্গে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন কে, যা আমাদের শরীরকে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বাঁচায়। এই চা জ্বর নিরাময়েও দারুণ কার্যকর।

> লবঙ্গ দাঁতের ব্যথা এবং ফোলা মাড়ি থেকে মুক্তি দেয়। লবঙ্গ চা আমাদের মুখ থেকে ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করে, যার ফলে দাঁতের সমস্যা থেকে দ্রুত ত্রাণ পাওয়া যায়।

তবে দিনে একবার বা দুবার লবঙ্গ চা পান স্বাস্থ্যের জন্য ভালো, এর বেশি পান করলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা, পেশী ব্যথা এবং শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের অবশ্যই এই চা পানের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। এই চা পান করার পর যদি বমি বমি ভাব অনুভব করেন, তবে খাওয়া বন্ধ করাই ভালো। লবঙ্গ চা পানের পরে শরীর খুব খারাপ হলে অবশ্যই ডাক্তার দেখান।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit