বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

গোলাম রব্বানীকে ‘মহিলা কোচ’ বলে তাচ্ছিল্য করত বন্ধুরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালের শেষ বাঁশি বাজতেই বাংলাদেশে শুরু হয়ে গেল উৎসব। সাফের ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতে বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দিয়েছে মেয়েরা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে সবাই যখন আনন্দের জোয়ারে ভাসছে, তখন অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা সামনে আনলেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন।

২০০৯ সাল থেকে নারী দলের কোচ হিসেবে আছেন গোলাম রব্বানী। শুরুতে সবাই তাকে তাচ্ছিল্য করতেন, উপহাস করতেন। সোমবার সাফের ট্রফি জয়ের পর রব্বানী বলেন, ‘আমি যখন কোচিং শুরু করি তখন আমার বন্ধুরা বলতো ওই যে মহিলা কোচ যাচ্ছে। রাস্তায় আমাকে দেখলে হাসাহাসি করতো, ঠাট্টা করতো। ’বাংলাদেশ নারী দলের শিরোপা জয় প্রসঙ্গে রব্বানী বলেন, ‘আমরা নিজেদের লক্ষ্য পূরণ করতে পেরেছি। এখন আমরা দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন। মেয়েরা নিজেদের সামর্থ্য দেখিয়েছে। ’

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit