শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও সীমান্ত ব্যাংকের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৪ Time View
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : তীব্র শীত ও ঘন কুয়াশায় রাজশাহী অঞ্চলের জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক সেই সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে সীমান্তবর্তী এলাকার অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সীমান্ত ব্যাংক পিএলসি। রাজশাহী সেক্টর সদর দপ্তর, সীমান্ত ব্যাংক এবং রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর যৌথ উদ্যোগে গত-(৬ ও ৯) জানুয়ারি পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ চরমাজারদিয়া, খানপুর ও সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত দুঃস্থ মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এর পাশাপাশি- ১০ জানুয়ারি সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) এর নিজস্ব ব্যবস্থাপনায় শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল মাঠে স্থানীয় শীতার্ত ও প্রতিবন্ধী জনগণের মাঝেও কম্বল বিতরণ করা হয়েছে। আজ-১১ জানুয়ারি আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালানসহ সকল প্রকার আন্তঃ সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit