বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥ আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। মহাকাশে সূর্যের যাত্রার প্রভাবেই কি পৃথিবীতে এসেছিল বরফযুগ? বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ইসরায়েলি ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল সাবাহ গ্রেফতার বিদিশার বিরুদ্ধে যে অভিযোগ বিয়ের দরজায় তিনবার কড়া নেড়েও কেন ফিরে এসেছেন সুস্মিতা সেন? ৫০ মিনিটের বেশি সময় গোলপোস্ট সামলিয়ে ম্যাচ বাঁচালেন ডিফেন্ডার মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

ব্যাটিং ধসের পর ১১৫ রানের লক্ষ্য দিল রংপুর

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

নিউজ ডেক্স : টানা দুই হারের হতাশা কাটিয়ে জয়ের পথে ফিরতে সিলেটের বিপক্ষে মাঠে নামে রংপুর রাইডার্স। তবে ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি দলটি। টস হেরে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে অলআউট হয়ে রংপুরের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১৪ রান। ফলে সিলেটের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১১৫ রান।

তিনে নেমে দ্রুত রান তুলতে চেয়েছিলেন লিটন দাস। টানা দুই বলে চার মারলেও তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে বোল্ড হন তিনি। ১২ বলে ২২ রান করে ফেরেন লিটন। পাওয়ার প্লে শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩৫ রান। এরপর পাকিস্তানি দুই ব্যাটার ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। দুইজন মিলে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন। তাদের ৪০ রানের জুটি ভাঙে মঈন আলীর বলে শহিদুল ইসলামের হাতে ক্যাচ হয়ে।

শেষদিকে মাহমুদউল্লাহ একা লড়াই চালালেও ইনিংস বড় করতে পারেননি। ১৯.১ ওভারে ইরশাদ খানের বলে তওফিক খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২৯ রান করা মাহমুদউল্লাহর বিদায়ের মধ্য দিয়ে ১১৪ রানেই থামে রংপুর রাইডার্সের ইনিংস।

 

 

 

কিউএনবি/মহন/১২ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit