রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

ডেভিডকে নিয়ে যা বললেন কামিন্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন সিঙ্গাপুরে জন্ম নেওয়া ক্রিকেটার টিম ডেভিড। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে অভিষেক হবে তার। আর তাই আলাদা নজর থাকবে তার ওপর। দলে ডেভিডের অন্তর্ভুক্তিতে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স।

তিনি বলেন, ডেভিড সুযোগ পেয়েছে, এটা দারুণ ব্যাপার। সে বিশ্বসেরাদের মাঝেই আছে। টি-২০ তে মিডল অর্ডারে ব্যাটিং করা খুব কঠিন। বেশিরভাগ রান সংগ্রাহকরা ইনিংস উদ্বোধন করে বা টপ অর্ডারে ব্যাটিং করে।

কামিন্স ডেভিডকে এক্স ফ্যাক্টর বলে উল্লেখ করে আরও বলেন, আমি মনে করি, সে অসাধারণ। আশা করি, জাতীয় দলে সুযোগ পেলে বিশ্বজুড়ে ঘরোয়া টি-২০ লিগে যা করছে, সেটাই সে ধরে রাখতে পারবে। আমার ধারণা সে একজন এক্স-ফ্যাক্টর।’

টিম ডেভিড সিঙ্গাপুরের হয়ে ১৪ টি-২০ ম্যাচে ৪৬.৫০ গড়ে করেছেন ৫৫৮ রান। এছাড়াও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-২০ তে ১১৯ ম্যাচে ৩১.৬৮ গড়ে করেছেন ২ হাজার ৭২৫ রান।

কিউএনবি/অনিমা/২০.০৯.২০২২/সকাল ১০.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit