শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

হজের পর ওমরাহ ভিসা কবে চালু হবে?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (১৬ মে) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সন্ধ্যায় সৌদি আরবে যুলহিজ্জাহ বা জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সেই হিসাবে আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ক্যালেন্ডার অনুযায়ী, ৩১ মে থেকে পুনরায় ওমরাহ ভিসা ইস্যু এবং ওমরাহ যাত্রীদের সৌদিতে প্রবেশের অনুমতি দেয়া হবে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ জুন থেকে নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ এবং ওমরাহর অনুমতিপত্র পুনরায় শুরু হবে।
 
নতুন বছরের ক্যালেন্ডারে আরও বলা হয়েছে, আসন্ন মৌসুমে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত ওমরাহ ভিসা দেয়া হবে। এছাড়া ওমরাহ ভিসার যাত্রীরা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। আর আগামী বছরের ৭ এপ্রিলের মধ্যে ওমরাহ ভিসার যাত্রীরা সৌদি ত্যাগ করতে হবে।
 
এদিকে ১১ মে থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ সংস্থাগুলোর জন্য পরিষেবা চালু করা হয় এবং কোম্পানিগুলোর সঙ্গে চূড়ান্ত ইলেকট্রনিক চুক্তি সম্পন্ন হয়। ১২ মে ওমরাহ কোম্পানি ও সুবিধাভোগীদের মধ্যে প্রতিবন্ধী ও ঐতিহ্য-সম্পর্কিত পরিষেবাসহ চুক্তিভিত্তিক পরিষেবাগুলোর ইলেকট্রনিক কার্যক্রম চালু হয়।

 

 

কিউএনবি/আয়শা/ ১৭ মে ২০২৬,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit