বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

ড. ইউনূসের আমলের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট, আদেশ বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১৭ মে) এ রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার (২১ মে) দিন রেখেছেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো.রুহুল কুদ্দুস কাজল।

পরে এম কে রহমান বলেন, ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসের দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্ছনীয়। যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে ওভারথ্রো করতে না পারে। আদালত শুনেছেন। অ্যাটর্নি জেনারেলও ছিলেন, এনিয়ে আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন।

মহসিন রশিদ বলেন, যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। পুরোটার তদন্ত কীভাবে হবে, সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন আমি একটু জেনে আসি। অর্থাৎ উনি (সরকার) ইনস্ট্রাকশান নেবেন। আমরাও চাই তিনি ইনস্ট্রাকশান নিয়ে আসুক।

 

 

কিউএনবি/আয়শা/ ১৭ মে ২০২৬,/বিকাল ৩:১২‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit