বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

কুয়াকাটায় ধরা পড়লো ২০০ কেজি ওজনের ব্লাক মার্লিন মাছ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ Time View

ডেস্কনিউজঃ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে এবার ২০০ কেজি ওজনের একটি ব্লাক মার্লিন মাছ।

রোববার রাতে বঙ্গোপসাগরের ৮ বাম এলাকায় হারুন মাঝির ট্রলারে এ মাছটি ধরা পড়ে। এটির দৈর্ঘ্য ১১ ফুট ও প্রস্থ ২ ফুট। পরে সোমবার দুপুরে মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এ অঞ্চলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় জামাল নামের এক ব্যবসায়ী ১৫ হাজার টাকায় ক্রয় করেন। তিনি এটিকে বিক্রয় করার জন্য ঢাকায় পাঠাবেন বলে জানিয়েছেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ব্লাক মার্লিন মূলত ভারত ও প্রশান্ত মহাসগরে বেশি দেখা যায়। এ মাছ ঘণ্টায় ১৩২ কিলোমিটার গতিতে দৌড়ায়। এর আগে সকালে আনোয়ার হোসেন মাঝি নামের এক জেলে ৫০ কেজি ওজনের একটি পাখি মাছ আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন।

কিউএনবি/বিপুল/১৯.০৯.২০২২/ রাত ১০.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit