বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ডোমারে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার জানো প্রকল্পের উদ্যোগে সুবিধা বঞ্চিত গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৮সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মঈন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন। এ সময় ১৪জন গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের হাতে পশু পালনের জন্য খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিগণ।

অনুষ্ঠানে ইউপি সচিব মাহাবুব ইসলাম, ইউপি সদস্য এনামুল হক, অর্শ্বিনী রায়, আব্দুর রহমান, প্রকল্পের (সিভি) লিলি রানী, বশুরানী শর্ম্মা প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য- জানো প্রকল্পটি ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে অষ্টিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার ইন্টারন্যাশনাল ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় জাতীয় পর্যায়ের বে-সরকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্পটি ২০১৮ সালের ১সেপ্টেম্বর হতে রংপুর জেলার তারাগঞ্জ, কাউনিয়া, গংঙ্গাচড়া এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ, নীলফামারী সদর, জলঢাকা ও ডোমার উপজেলায় একযোগে প্রকল্পটি সরকারের সমম্বিত পুষ্টি কার্যক্রমকে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাৃগিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit