মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন সৌরভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদার হোসেন ওরফে সৌরভ , ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফরিদ খোকন ,৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য হাজেরা আক্তার নাজনীন।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হানিফ সবুজ। এর আগে, গত বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ সচিব মোয়াজ্জেম হোসেন, প্রবীণ ইউপি সদস্য মো. জামাল উদ্দিনসহ সকল ইউপি সদস্যবৃন্দ।  চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জামাল উদ্দিন বলেন,প্যানেল চেয়ারম্যান নির্বাচনে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। ৩ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ৮ ভোট পেয়ে দিদার হোসেন সৌরভ ১নং, বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ ফরিদ খোকন ২য় এবং ৭ ভোট পেয়ে হাজেরা আক্তার নাজনীন ৩য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit