শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

আখাউড়ায় আধুনিক শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আধুনিক শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখছে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া শাখা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের আধুনিক ও সেরা মানের লেখাপড়া নিজ এলাকায় ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালে আখাউড়া উপজেলার দরুইন গ্রামের মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ পরিচালিত প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন, লায়ন এম কে বাশার পিএমজেএফ। আর প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী আবুল কাশেম ভূইয়া।   

আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোবিন্দ্র চন্দ্র রায় জানান, ২০২১ইং সালে এইচএসসি পরীক্ষায় ১০০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে থেকে ৬১জন (A+)এ প্লাস বাকি ৩৯জন (A) এ পেয়ে কৃতকার্য হয়েছে, যা পাশের হার শতভাগ।বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম কে বাশার তার পিতা হাজ্বী শরিয়ত উল্লাহ এর নামে নুরানীয়া হাফেজী মাদ্রাসা ও তার মায়ের নাম অনুসারে ২০০৪ সালে মাদ্রাসাতু সালেহা খাতুন দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এতে প্রায় আট শতাধিক শিক্ষার্থী সম্পূর্ণ বিনা বেতনে পড়ালেখা করছে। এছাড়াও তিনি এলাকার মুসল্লিদের নামাজ ও ইবাদতের সুবিধার্থে বহুতল বিশিষ্ট দৃষ্টিনন্দন একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। 

এলাকার শিক্ষার্থীদের সুবিধার্থে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠান সমূহ শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান রাখছে বলে মনে করেন সুশীল সমাজের লোকজন। প্রতিষ্ঠানের সভাপতি হাজী আবুল কাশেম ভূঁইয়া জানান, এলাকার শিক্ষার্থীদের সুন্দর ও মানসম্পন্ন পরিবেশে শিক্ষাদান করতে আমাদের প্রতিষ্ঠান সর্বদা প্রস্তুুত আছে। প্রতিষ্ঠানটি পরিদর্শন করে কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক গণকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার  সাংবাদিক বাদল আহাম্মদ খান বলেন, আমাদের গ্রাম অঞ্চলে এত সুন্দর আধুনিক ও মনমুগ্ধকর পরিবেশে শিক্ষার্থীদের শিক্ষাদানের সুযোগ তৈরি করে দেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি । 

কিউএনবি/অনিমা/১৬.০৯.২০২২/দুপুর ১২.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit