রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

নবগঠিত ১৭নং ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নবগঠিত সিলেট মহানগরীর ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩ সেপ্টেম্বর) রাতে নগরীর কাজীটুলা এলাকায় এ পরিচিতি সভার আয়োজন করা হয়। ১৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুল মুমিন চৌধুরী খুকনের সভাপতিত্বে ও সদস্য ফয়েজ উদ্দিন মুরাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন বলেন, দলকে সুসংগঠিত করতে তৃণমূল নেতৃবৃন্দের প্রয়োজন বেশি হয়। তাই প্রত্যেকটি পাড়া, মহল্লা থেকে আমরা এক সাথে ঐক্যবদ্ধ হয়ে অবৈধ আওয়ামী লীগ সরকারকে হঠাতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশ আসবে আমরা প্রত্যেক নেতাকর্মীরা সেসব নির্দেশে ঝাপিয়ে পড়ে কাজ করবো। আগামীতে সব আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকার জন্য প্রত্যেক নেতাকর্মীকে আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য এড. আতিকুর রহমান শাবু, সৈয়দ সাফেক মাহবুব, হাজী মিলাদ আহমদ, আবুল কাহির, আব্দুস সালেক লিপন, আব্দুল কাইয়ুম সানু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমরান খান, এহিয়া খান মুমিন, মাঞ্জুরুল হাসান মাঞ্জুর, সাদিক আহমদ, তানভীর আহমদ চৌধুরী, মন্তাজ হুসেন মুন্না, শাহিন আহমদ, ছাঈম আহমদ খান, গিয়াস আহমদ, জুনেদ আহমদ, ওয়ার্ড যুবদল নেতা মহিউদ্দিন মানিক, ফয়েজ আহমদ, রুহুল আমীন, আব্দুল আহাদ সুমন, তাহের আলী সুমন, এহিয়া আহমদ, মো: লিয়াকত আলী ইমন, কাওছার হোসেন রকি, ছাত্রদল নেতা শরীফ খান।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit