বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় পার্টির সঙ্গে এখনো ফরমাল আলোচনা হয়নি : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির সঙ্গে তাদের এখনো ফরমাল কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা সবাইকে যুগপৎ আন্দোলনের আহ্বান জানিয়েছি। আন্দোলনের মাধ্যমেই ভবিষ্যতে কি হবে- তা নির্ধারিত হবে। আর জাতীয় পার্টির সঙ্গে আমরা এখনো ফরমাল আলোচনা করিনি। আলোচনার দরজা খোলা আছে। রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন যারাই এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, তাদের সবাইকে সঙ্গে নিয়েই আমরা যুগপৎ আন্দোলন করবো।

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আমাদের মূলকথা অনেক আগেই বলেছি। সেটি হলো- একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই সংসদ বাতিল করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

যাদের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন হবে, তারা সব দলের অংশগ্রহণের মাধ্যমে ভোটের পরিবেশ তৈরি করবে। যাতে ভোটাররা দিনের বেলায় নিজের ভোটটা নিজের পছন্দমত দিতে পারেন। তার সঙ্গে আমাদের নেতা আরও বলেছেন, আমরা নির্বাচনে জয়ী হবার পরে আন্দোলনকারী দলগুলোর সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠন করবো। তার প্রধান কারণ হচ্ছে- আওয়ামী লীগ রাষ্ট্রের যে ক্ষত সৃষ্টি করেছে- সেগুলোকে এককভাবে গড়ে তোলাটা সমুচিত হবে না। তাই অন্যান্য দলগুলোকে আমরা এর সঙ্গে অন্তর্ভুক্ত করতে চাই।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit