রবিবার, ১৭ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

সরকার পতনে বহির্বিশ্বে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হতে হবে- রিজভী

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২৩ Time View

ডেস্কনিউজঃ বহির্বিশ্ব জাতিয়তাবাদী ফোরাম, কুলাউড়া আয়োজিত বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ই সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মিলনমেলা।

অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব এড. রুহুল কবির রিজভী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মুহিদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টকশো খ্যাত রাজনৈতিক বিশ্লেষক, বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, বিএনপির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, বাংলাদেশ অনলাইন নিউজপোর্টালস এডিটরস এন্ড জার্নালিস্ট এর কেন্দ্রীয় সভাপতি লুৎফর রহমান এবং পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী।

দেশ জাতির এই ক্রান্তিলগ্নে বহির্বিশ্বের সকল বাংলাদেশী জাতিয়তাবাদী শক্তিকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান এড. রুহুল কবির রিজভী। নব্য স্বৈরাচার, ফ্যাসিস্ট এই আওয়ামী সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র বলে তিনি জানান। তিনি আরও বলেন, দেশ রক্ষার স্বার্থে এই সরকারের বিদায় ব্যাতিত আর কোন বিকল্পতা নেই।

ইউরোপ ও আমেরিকা থেকে অনেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। পর্তুগাল সহ ইউরোপের অনেক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেছেন।

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বহির্বিশ্ব জাতিয়তাবাদী ফোরাম, কুলাউড়ার প্রথম যুগ্ম- সম্পাদক শফিকুজ্জামান চৌধুরী রিপন।

কিউএনবি/বিপুল/১২.০৯.২০২২/দুপুর ১২.৫৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit