রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের ৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন লুকা মদ্রিচ

ভক্তদের ‘অতি-ভালোবাসায়’ নাকাল রণবীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : ভক্তদের ‘অতি-ভালোবাসায়’ নাকাল বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। দক্ষিণ ভারতের একটি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে গিয়ে বেজায় বিপাকে পড়তে হল তাকে। ভক্তদের ভিড়ে ঠেলায় মুখে ধাক্কা খেলেন তিনি।

সম্প্রতি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে (সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশানাল মুভি অ্যাওয়ার্ড) গিয়েছিলেন রণবীর। তাকে দেখেই ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। একটি ভিডিওতে দেখা গেছে, রণবীরকে সামনে থেকে একবার দেখার জন্য, একবার তার সঙ্গে ছবি তোলার জন্য ভক্তরা উতলা হয়ে ওঠেন। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরাও।

রণবীর ভক্তদের এই উন্মাদনা দেখে বিব্রত হলেও তার মুখে লেগে ছিল হাসি। তিনিও সকলকে শান্ত হওয়ার পরামর্শ দিচ্ছিলেন। ঠিক সেই সময় দেখা যায়, মাথা নীচু করে গালে হাত দিয়েছেন অভিনেতা। ভিড়ের মাঝে তার গালে আঘাত লাগে। গালে হাত দিয়ে বেশ কিছুক্ষণ উত্তেজিত জনতার দিকে তাকিয়েছিলেন রণবীর। তারপর আলতোভাবে চশমা ঠিক করে নেন। ভিড়ের ধাক্কা খেয়ে কিন্তু মেজাজ হারাননি ‘পদ্মাবত’ খ্যাত অভিনেতা। বরং, অনেক শান্ত ভঙ্গিতে পরিস্থিতি সামাল দিয়েছেন তিনি।

ওই অনুষ্ঠানে দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় হিন্দি অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর। টুইটারে সেই পুরস্কার হাতে ছবিও পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, “দক্ষিণ ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ।”

সম্প্রতি ওল্ফ ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘৮৩’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পুরুষ অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর। তাকে এরপর রোহিত শেঠির ‘সার্কাস’ ছবিতে দেখা যাবে।

কিউএনবি/অনিমা/১২.০৯.২০২২/সকাল ১১.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit