বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়িতে ডাকাতি, নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একাধিক গাড়িতে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ১ ডাকাত নিহত হয়েছেন। এসময় ডাকাতের হামলায় আরও ২ জন আহত হয়েছেন। 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখালীতে রোববার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এক্সপ্রেসওয়েতে একাধিক বাসে ৭-৮ জনের একদল ডাকাত ডাকাতি করে বাস থেকে নেমে দৌঁড়ে পালানোর সময় কেউটখালীতে এলাকাবাসীর হাতে একজন ধরা পড়ে। এসময় গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়। লাশ শ্রীনগরের ষোলঘর হাসপাতালে রয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/১২.০৯.২০২২/সকাল ১১.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit