মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, ৩ শ্রমিক নিখোঁজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ Time View

ডেস্কনিউজঃ রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার পদ্মা নদীতে প্রায় ২৫ জন যাত্রী নিয়ে দুটি নৌকা ডুবে গেছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে চরে কৃষি কাজের উদ্দেশে যাওয়ার সময় ঢেউয়ের কারণে নৌকা দুটি ডুবে যায়।

একটি নৌকার ২২ জন এবং অপর নৌকার ৩ জন যাত্রীর অনেকেই প্রথমে নিখোঁজ মনে করা হলেও পরে ২২ জন সাঁতরে নদীর কিনারায় পৌঁছান। তবে এখনও ৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এরা হলেন চরশ্যামপুর এলাকার নজু, নবী ও সাদেক। এছাড়া ডুবে যাওয়া দ্বিতীয় নৌকার ৩ যাত্রীর সবাই তীরে উঠেছেন বলে জানা গেছে।

নৌকা ডুবির খবর পেয়ে রাজশাহী সড়র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী দফতরের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, ‌‘রাজশাহীর তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় পরপর দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।’

এ ব্যাপারে পরে বিস্তারিত জানাতে পারবেন বলেও উল্লেখ করেন এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা।

কিউএনবি/বিপুল/১১.০৯.২০২২/ দুপুর ২.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit