রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

আখাউড়ায় প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪ Time View
বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া বাজার হাওড়া নদীর ব্রীজ সংলগ্ন এলাকায় প্রতিপক্ষ ধন মিয়া মেম্বারের লোকজন সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা ঘরের অসবাবপত্র সহ বিভিন্ন জিনিস ভাঙচুর ও নগদ অর্থ লুট করার হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। ওই ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফুল মিয়া জানান, এলাকার প্রভাবশালী ধন মিয়া মেম্বারের কাছ থেকে ৪০ বছর আগে বসত ঘরের জন্য জায়গা টি ক্রয় করি। ওই জমিতে বাড়িঘর বেধে পরিবার নিয়ে বসবাস করে আসছি। শুক্রবার দুপুরে ধন মিয়ার নেতৃত্বে অন্ততঃ অর্ধশতাদিক লোকজন আমার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ চালিয়ে আমাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করে। এসময় সন্ত্রাসী হামলায় আসমা আক্তার সহ তিনজন আহত হয়। এ ঘটনার সঠিক বিচার দাবি করেন ভুক্তভোগী ও এলাকাবাসী।এ ব্যাপারে ধন মিয়া মেম্বারের ছেলে রফিল মিয়ার কাছে হামলার কথা জানতে চাইলে তিনি ঘটনার কথা স্বীকার করে বলেন, আমি ছিলাম না তবে আমার বাবা ছিলেন। তিনি আরও বলেন, সম্পর্কে তারা আমার খালাম্মা। তাদেরকে আমার বাবা গরীব বলে থাকার জন্য যায়গা দিয়েছিলো কিন্তু এখন তারা দাবী করছে এটি তাদের কেনা জমি। ফুল মিয়ার কাছ থেকে টাকা নেওয়ার কথাও অস্বীকার করেন ধন মিয়ার ছেলে রফিক।আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/সকাল ১১.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit