সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ব্রিটেনের রাজা হিসেবে তৃতীয় চার্লসের শপথ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২ Time View

ডেস্কনিউজঃ লন্ডনের সেন্ট জেমস প্যালেসে বড় আকারের এক আয়োজনের মধ্য দিয়ে রাজা হিসেবে শপথ নিলেন ওয়েলসের সাবেক প্রিন্স তৃতীয় চার্লস।

শপথ গ্রহণ অনুষ্ঠানে পরলোকগত মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ৭৩ বছর বয়সী ব্রিটেনের নতুন এই রাজা।

৭০ বছর সিংহাসনে থাকার পর রানী দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে মারা যান। তার ছেলে রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এখন ব্রিটিশ ইতিহাসের নতুন এক যুগের সূচনা হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, শপথ গ্রহণের আগে তৃতীয় চার্লসকে ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ইংল্যান্ডের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী ছিলেন তিনি।

শনিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে রাজকীয় এক আয়োজনে ৭৩ বছর বয়সী তৃতীয় চার্লসকে রাজা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী লিজ ট্রাস, আর্চ বিশপ জাস্টিন ওয়েলবে উপস্থিত ছিলেন। তাছাড়া গর্ডন ব্রাউন, বরিস জনসন ও থেরেসা মে-সহ ছয়জন সাবেক প্রধানমন্ত্রী এবং অন্য বরেণ্য ব্যক্তিরাও অনুষ্ঠানের অংশ নেন। উপস্থিত ব্যক্তিবর্গ ‘গড সেভ দ্য কিং’ বলে নতুন রাজার সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় নতুন রাজা তৃতীয় চার্লস বলেন, ‘মানুষকে কিভাবে ভালোবাসতে হয় এবং কিভাবে অপরকে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যেতে হয় আমার মা সারা জীবন তার উদাহরণ রেখে গেছেন।’

তার আগে শুক্রবার ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ দেন। তিনি বলেন, রাজপরিবারের পক্ষ থেকে গভীর শোকের অনুভূতি নিয়ে তিনি কথা বলছেন।

সম্মান, মর্যাদা ও ভালোবাসার সাথে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করার অঙ্গীকার করেন চার্লস।

সূত্র : ডয়চে ভেলে

কিউএনবি/বিপুল/১০.০৯.২০২২/ রাত ৮.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit