বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

দুর্গাপুরে ভোক্তা অধিকার আইনে জরিমানা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সারের দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে নেত্রকোনার দুর্গাপুরে এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব-উল-আহসান।

দোকানে মুল্য তালিকা টানানো না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কুমুদগঞ্জ বাজারের এক ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারের অন্যান্য ব্যবসায়িদের সার ইস্যুতে কঠোরভাবে সতর্ক করা হয়। কৃষকদের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান। এ সময় উপস্থিত ছিলেন থানার উপপরিদর্শক আনিস।

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit