সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স, হাউইটজার ধ্বংসের দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ Time View

ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট লাঞ্চার যান ও হাউইটজার কামান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের খারকিভ অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট লাঞ্চার যান ও জাপোরোজিয়া অঞ্চলে হাউইটজার কামান ধ্বংস করা হয়েছে।

অবশ্য রাশিয়ার এই দাবি রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা গত সপ্তাহে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে এক হাজার বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল পুনরুদ্ধার করেছে। শুক্রবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি এ কথা বলেন।

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, আক্রমণের পর তারা প্রায় ৫০ কিলোমিটার অগ্রসর হয়েছে। যা রাশিয়ানদের অবাক করে দিয়েছে বলেও দাবি করেছে তারা।

অবশ্য ইউক্রেনের এসব দাবির ব্যাপারে মুখ খোলেনি মস্কো।

কিউএনবি/বিপুল/০৯.০৯.২০২২/ রাত ৮.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit