রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল আলবেনিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ দক্ষিণ ইউরোপের মুসলিম প্রধান অধ্যুষিত ও ন্যাটোভুক্ত দেশ আলবেনিয়া ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। খবর আল আরাবিয়ার।

আলেবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা বুধবার দেশটিতে অবস্থিত ইরানের সকল কূটনীতিকদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন।

আলবেনিয়ার ওপর ইরান সাইবার হামলা চালানোয় এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। জুলাইয়ে এ সাইবার হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে সেটি তদন্ত করে ইরানে সংশ্লিষ্টতা পাওয়া যায়।

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে একটি ভিডিও বার্তায় আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাইবার হামলার কারণে। এই হামলায় সরকারি পরিসেবাগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল।

এদিকে আলবেনিয়া এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার পর এখন পর্যন্ত এর কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

ইরানের সঙ্গে আগে থেকেই উত্তেজনামূলক সম্পর্ক ছিল আলবেনিয়ার। ২০১৪ সালে ইরানের নিষিদ্ধ ঘোষিত পিপলস মুজাহিদিন গ্রুপের প্রায় ৩ হাজার সদস্যকে আশ্রয় দিয়েছিল আলবেনিয়া। এরপর তাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

এর আগে আলবেনিয়ার ওপর সাইবার হামলার চেষ্টা চালিয়েছিল ইরান। কিন্তু সেগুলো ব্যর্থ করে দেওয়ার দাবি করেছিল ইউরোপের দেশটি।

এদিকে আলবেনিয়ার ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রও জানিয়েছে, ১৫ জুলাই ইরান আলবেনিয়ার ওপর বড় ধরনের সাইবার হামলা চালিয়েছিল।

সূত্র: আল আরাবিয়া

কিউএনবি/বিপুল/০৭.০৯.২০২২/ রাত ৮.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit