শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

অন্যায়ের প্রতিবাদকারীদের নির্যাতন করা হচ্ছে- রিজভী

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৫ Time View

ডেস্কনিউজঃ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে দেশে কারো কোনো কথা বলার অধিকার নেই। যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদ যারা করছে তাদের উপর নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের উদ্যোগে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

রিজভী বলেন, ‘আমরা এমন একটি সময়ে এখানে এসেছি যখন চারিদিকে অন্ধকার। কারো কোনো কথা বলার অধিকার নেই। দেশে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদ যারা করছে তাদের উপর নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। সভা-সমাবেশ করা স্বার্বজনীন গণতান্ত্রিক অধিকার কিন্তু সমাবেশ যারা করছে তাদেরকে নিষ্ঠুরভাবে দমন করা হচ্ছে। জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে আমাদের যে কর্মসূচি চলছে সেগুলোতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী নির্মম নির্যাতন চালাচ্ছে প্রতিমুহূর্তে। তাদের আক্রমণে কেউ কেউ পঙ্গুত্ব বরণ করছেন, কেউ চোখ হারাচ্ছেন। তিনজনের জীবনও চলে গেছে।’

বিএনপির এই নেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম প্রতিমুহূর্তে বৃদ্ধি করা হচ্ছে। গতকালও ডিমের দাম আরো বৃদ্ধি করা হয়েছে। বিরোধীদল হিসেবে আমরা যখন প্রতিবাদ করছি তখনি সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উপর চন্ডমূর্তী নিয়ে আবির্ভূত হচ্ছে। আজকে দেশের মানুষ ক্ষুধার্ত, অনাহারে থাকছে।

বিএনপি নিজেরাই দেশকে অস্থিতিশীল করতে সারাদেশে হামলা করছে- সরকার দলীয় নেতাদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা যুগে যুগে একদলীয় কর্তৃত্ববাদী শাসকরা করে আসছেন। গণতান্ত্রিক শক্তির উপর তারা বুলডোজার স্টিম রোলার চালিয়ে তারাই আবার মিথ্যা স্টেটমেন্ট দেন।

মিয়ানমারের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, এটা তো নির্বাচিত সরকার নয় তাদের গণভিত্তি নেই বলেই তাদের পরাষ্ট্রনীতি অত্যন্ত দুর্বল ও নতজানু। দেশের এমন পরিস্থিতিতে একটা যে শক্ত প্রতিবাদের ভাষা সেটাও সরকার দিতে পারছে না কারণ একদিকে তাদের গণভিত্তি নেই অন্যদিকে অন্যান্য দেশের সমর্থনে তাদের টিকে থাকতে হচ্ছে। এই কারণে তাদের নতজানু হয়ে থাকতে হচ্ছে।

এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার ও সদস্য সচিব নাসিমা আক্তার কেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল/০৭.০৯.২০২২/ সন্ধ্যা ৭.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit