সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

হরতালের কারণে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্ধারিত বৈঠক বাতিল 

আলমগীর মানিক,  রাঙামাটি
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৫ Time View
আলমগীর মানিক,  রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের প্রেক্ষিতে রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের বৈঠক স্থগিত ঘোষণা করা হয়েছে।  ভূমি কমিশনের চেয়ারম্যান কতৃক স্বাক্ষরিত (পাচভূবিনিক/খাগড়া/২০২২-৪৯) স্মারক  নাম্বার পত্রে মাধ্যমে এই বৈঠকের ঘোষণাটি পাওয়া যায়। এদিকে বৈঠকটি স্থগিত ঘোষণা করা হলেও এখনো  পর্যন্ত রাঙামাটিতে ৩২ঘন্টার হরতাল চলমান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা সন্ধ্যায় কর্মসূচির  ব্যাপারে তাদের মতামত জানাবেন বলে দলীয় সূত্রে জানিয়েছে। গত ৫ তারিখ রাঙামাটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কতৃক আজকের ৩২ঘন্টা  হরতাল ডাকা হয়েছিল । 

সংবাদ সম্মেলনে জানানো হয়েছিলো, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইনের সংশোধন সহ ভূমি কমিশন বৈঠক বাতিল এবং ৭দফা বাস্তবায়নের দাবীতে এই ৩২ ঘন্টা  হরতাল ডাক দেয়া হয়েছিলো।  আজকে সকাল থেকে কোনো প্রকার  সহিংসতা ছাড়া হরতাল চলছিলো। হরতালে কারণে জনজীবনে স্থবিরতা আসে।  বিষয়টি দেখে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান কর্তৃক এই বৈঠকটি বাতিলের দাবী জানিয়ে ভূমি কমিশন চেয়ারম্যান বরাবর অনুরোধ করা হলে ভূমি কমিশন চেয়ারম্যান কর্তৃক জারীকৃত পত্রে মাধ্যমে বৈঠক বাতিল  করা হয়।

যার প্রেক্ষিতে  পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের  হরতালের কারণে উক্ত বৈঠকটি বাতিল করা হয়েছে বলে উক্ত পত্রে জানানো হয়েছে এবং আগামীতে আবার কখন ভূমি কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে সেই বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে উক্ত পত্রে উল্লেখ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit