বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম

নোয়াখালীতে দুই রেঁস্তোরাসহ তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানের ৪২ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এরমধ্যে দুটি রেঁস্তোরা ও একটি বেকারি রয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌরাস্তা ও বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া। তিনি বলেন, চড়ুইভাতি রেস্টুরেন্টকে কেওড়া জল রাখায় ২০ হাজার টাকা, পঁচাবাসি খাবার থাকায় রাজমহল হোটেলকে ১০ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় রাজধানী বেকারিকে ১২ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. শওকত আলীও সোনাইমুড়ী থানার একদল পুলিশ সদস্য।    

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit