শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ ইরান অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’

রাষ্ট্রপতির সাথে হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ Time View

ডেস্কনিউজঃ বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতিরা সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেছেন।

নবনিযুক্ত বিচারপতিরা হলেন বিচারপতি মো: শওকত উল্লাহ চৌধুরী, বিচারপতি মো: আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো: আমিনুল ইসলাম, বিচারপতি মো: আলী রেজা, বিচারপতি মো: বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো: বশির উল্লাহ, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন ও বিচারপতি এ কে এম রবিউল হাসান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ব্রিফিংয়ে বলেন, হাইকোর্টের নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন যে জনগণ যাতে দ্রুত বিচার পায়, সেজন্য নতুন বিচারপতিরা তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।

বিচার বিভাগের প্রতি জনগণের প্রত্যাশা অনেক উল্লেখ করে রাষ্ট্রপতি জনগণের প্রত্যাশা পূরণে বিচার প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এই সময় সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/০৬.০৯.২০২২/ দুপুর ১২.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit