বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

ব্রাহ্মণবাড়িয়া টাউন খালের দুইপাড়ের সীমানায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধি : অবেশেষে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের সীমানায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শহরের খালপাড় এলাকায় অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল।

পানি নিষ্কাশন ও নৌযান চলাচলের সুবিধার্থে মোঘল শাসনামলে খালটি খনন করা হয়।শহরের জগৎ বাজার থেকে গোকর্ণ ঘাট পর্যন্ত বয়ে যাওয়া খালটির দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। তবে দখল আর দূষণের কারণে খালটি এখন মৃত প্রায়। খালের দুইপাড় দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে- এমন শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা করেছে জেলা প্রশাসন।

প্রথম দিনের উচ্ছেদ অভিযানে বেশ কয়েকটি ঘর-বাড়ি ও একটি মার্কেট উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল জানান,খালের দুইপাড়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে চলমান এ অভিযান অব্যাহত থাকবে। এই খালটি নিয়ে জেলা প্রশাসনের কিছু পরিকল্পনা আছে। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের পর সেসব পরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু হবে।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit